সর্বশেষ সংবাদ: দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী || এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি || প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর || সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর || মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম || তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত || সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা || নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী || নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা || কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ || সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু || তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল || ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি || পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ || দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত ||

দু'টি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নরসিংদী, ৬ মে, ফোকাস বাংলা নিউজ: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির বলেছেন, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভাল হয়। যাদের বয়স ৪০ এর উধের্্ব এবং ২ জনের অধিক সন্তানের জনক তাদেরকে ইনক্রিমেন্ট ও প্রমোশন বন্ধ করে চাকরি থেকে গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সার্কিট হাউজে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবার পরিকল্পনা নরসিংদীর ভারপ্রাপ্ত উপ-পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, লাইন ক্লিনিক কন্ট্রাক সাব সেকশন ও সার্ভিস ডোর এর পরিচালক মাহবুবুর রহমান, নরসিংদী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোমেনা খাতুন, সিভিল সার্জন ডাঃ আঃ রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসান, জাইকা চীফ এডভাইজার ইউকি ওসিমোরা প্রমূখ। প্রধান অতিথি আরো বলেন, জনসংখ্যা কমাতে না পারলে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থাকলেও দিন বদলের পালা বাস্তবায়ন করা যাবে না। তাই জনসংখ্যা কমানোর দিকে নজর দিতে হবে। স্বাস্থ্য সেবা তৃণমূল পর্যায়ে পৌছে দিতে তিনি পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। পরে মন্ত্রী নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য সেবা প্রদানে নরসিংদী জেলা স্বাস্থ্য বিভাগের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধি/শাকিল/ফোকাস বাংলা/১৭০০ঘ./শা খা বর্ণ

দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর
সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর
মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম
তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত
সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা
কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ
সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু
তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল
ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি
পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত