সর্বশেষ সংবাদ: দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী || এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি || প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর || সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর || মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম || তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত || সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা || নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী || নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা || কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ || সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু || তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল || ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি || পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ || দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত ||

ভারতের চেয়েও কম খরচে দেশে লিভার প্রতিস্থাপন সম্ভব

ঢাকা, ৮ জুন, ফোকাস বাংলা নিউজ : বাংলাদেশে প্রথম সফল লিভার প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে এই নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ ডায়বেটিক হাসপাতাল। পাশর্্ববর্তী দেশ ভারতের চেয়েও কম খরচে দেশে এ প্রতিস্থাপন সম্ভব বলে জানিয়েছে হাসপাতাল কতর্ৃপক্ষ। এ উপলক্ষে সোমবার বাংলাদেশ ডায়বেটিক হাসপাতাল অডিটরিয়ামে বাংলাদেশ ডায়বেটিক সমিতি (বিডিএ) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিএ'র সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোঃ সাইফ উদ্দিন, অধ্যাপক আবুল মনসুর, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) পরিচালক মোঃ সাহবুদ্দিন খান, ডিবিবিএল'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইয়াছীন এবং সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত ডাক্তারগণ। বৃহস্পতিবার হেপাটো-বিলিয়ারি ও প্যানক্রিয়াটিক সার্জারি বিভাগের প্রধান ও চিফ লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক মোহাম্মদ আলীর নেতৃত্বে ২৪ জন চিকিৎসকের একটি মেডিকেল টিম গঠন করা হয়। এদের মধ্যে ভারতের ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার এই অপারেশনে অংশ নেন। পরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইন্সটিটিউটের অপারেশন থিয়েটারে ১৭ ঘন্টা ব্যাপী সফল লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়। কুমিল্লার ইরশাদ আহমেদ(৪২) এর দেহে তার মামা খালেদ আবদুল্লাহ(২৯) এর লিভার ট্রান্সপ্লান্ট করা হয়। বর্তমানে ইরশাদ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং খালেদ কেবিনে আছেন। কর্তব্যরত ডাক্তার জানান, আগামী ১৫ দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে তারা দুইজনই বাড়ি ফিরতে পারবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও এ ধরনের লিভার ট্রান্সপ্লান্ট করতে কমপক্ষে ১ কোটি টাকা প্রয়োজন। কিন্তু বর্তমানে বাংলাদেশে মাত্র ৩০-৩৫ লক্ষ টাকা খরচে এ ট্রান্সপ্লান্ট করা সম্ভব। তিনি বলেন, অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সেট করা আছে। এখন ৫-৬ কোটি টাকা হলেই একটি পূর্ণাঙ্গ টিম এবং অপারেশন থিয়েটার স্থাপন করা সম্ভব হবে। তিনি সংশ্লিষ্ট রোগে আক্রান্ত ব্যাক্তিদের বিদেশে না গিয়ে বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নেয়ার আহবান জানান।
সাবি্বর/ফোকাস বাংলা/১৮৩০ঘ./শা খা বর্ণ

দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর
সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর
মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম
তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত
সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা
কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ
সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু
তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল
ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি
পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত