আবারো একসঙ্গে আমির-কারিনা  ঢাকা, ১৭জুন, ফোকাস বাংলা নিউজ\\ আমির খানের সঙ্গে থ্রি ইডিয়টস ছবিটি করার পর এবার কারিনা কাপুর তার সঙ্গে নতুন আরো একটি ছবিতে অভিনয় করবেন। তাদের নিয়ে ছবি নির্মাণ করবেন মনিরত্নম। থ্রি ইডিয়টস বেশ কিছুদিন আগে মুক্তি পায় এবং বিশ্বব্যাপী ব্যবসায়িক সাফল্য বয়ে নিয়ে আসে। মজার বিষয় হলো_কারিনা ও আমিরের থ্রি ইডিয়টস প্রথম অভিনীত ছবি। মনিরত্নমের এ ছবিটি হবে তাদের দ্বিতীয় ছবি। এ নির্মাতার রাবণ চলচ্চিত্রের আলোচনা ও সমালোচনার রেশ এখনো কাটেনি। পৌরাণিক কাহিনীনির্ভর এ ছবিতে রাবণের ভূমিকায় অভিষেক বচ্চন এবং সীতার চরিত্রে ঐশ্বরিয়া রাই অভিনয় করেন। বরাবরই ব্যতিক্রমধর্মী ছবি নির্মাণের মাধ্যমে মনিরত্নম সর্বজনের সম্মান পেয়ে আসছেন। এটাও যে তার ব্যত্যয় হবে না সে কথা বলা যায় নির্দ্বিধায়। অন্যদিকে এজেন্ট বিনোদ ছবিতে সাইফ আলী খানের সঙ্গে আবারো জুটি হচ্ছেন কারিনা। এর আগে দুটি ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেন।
শিশির/ফোকাস বাংলা/শা খা বর্ণ
|
|
|