ঈদের নাটক সাদা কাগজে প্রভা  ঢাকা, ২০ জুন, ফোকাস বাংলা নিউজ\\ আহমদে জামানের রচনা ও সৈয়দ জামিম এর পরিচালনায় আগামী ঈদের জন্য নির্মিত "সাদা কাগজে" অভিনয় করলেন প্রভা। অন্যান্য অভিনয় শিল্পিরা হলেন সজল, শর্মিলি আহমেদ, মেহেদি প্রমুখ।
নাটকের গল্প কলেজ পরুয়া দুই সহপাঠিকে কেন্দ্র করে। আরিফ ও নওরিন একই কলেজে পড়ে। নওরিন এর ডয়রিতে আরিফের এক বন্ধু আরিফের নাম লেখা একটি প্রেম পত্র রেখে দেয়। সেটা গিয়ে পরে নওরিন এর দাদীর হতে। তিনি আরিফকে বাসায় ডাকান নওরিন কে নাজানিয়ে।্ এতে করে নওরিন ভীষন ক্ষেপে যায়। সে আরিফকে আর তাদের বাসায় আসতে নিষেধ করে।
আরিফ একটা বাহানা করে গ্রামের বাড়িতে চলে যেতে চায় । কিন্তু দাদী একটি শর্ত জুড়ে দেয় । শর্তটি হল প্রতি সপ্তাহে নওরনি ও দাদীকে একটি করে চিঠি লিখতে হবে। আরিফ শর্ত মেনে নিয়ে চলে যায়।
সে প্রতি সপ্তাহে চিঠি লেখে। নওরিন তার কোন চিঠিই খুলে দেখে না । এক সময় চিঠি আসা বন্ধ হয়ে যায়। খবর নিয়ে জানা যায় আরিফ ভীষন অসুস্থ। সে হাসপাতালে । নওরিন আরো জনতে পারে আরিফ সত্যিই তাকে ভালবাসে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে ।
শিশির/ফোকাস বাংলা/শা খা বর্ণ
|
|
|