সর্বশেষ সংবাদ: দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী || এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি || প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর || সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর || মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম || তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত || সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা || নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী || নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা || কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ || সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু || তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল || ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি || পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ || দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত ||

যক্ষা প্রতিরোধযোগ্য রোগ : স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ৭ জুলাই, ফোকাস বাংলা নিউজ : স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, যক্ষা একটি প্রতিরোধযোগ্য রোগ। যক্ষা হলে রক্ষা নেই, বর্তমানে এ কথার কোন ভিত্তি নেই। শুধু জনগণ সচেতন হলেই এ রোগ হতে নিরাময় পাওয়া যাবে। বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে যক্ষা রোগ ও সংক্রমণ বিস্তারের উপর দেশব্যাপী জরিপের ফলাফল প্রকাশের জন্য আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেনের সভাপতিত্বে এ সেমিনারে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির, স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলী, বিএমএ এর সভাপতি ডা. মাহমুদ হাসান, বিএমএ'র সেক্রেটারি শারফুদ্দিন আহমেদ প্রমুখ। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যক্ষা রোগ নিরাময় ও চিকিৎসার জন্যে দেশের সবকটি উপজেলাসহ ১ হাজার ৫০টি কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করছে সরকার। সহযোগী দাতাদের সাহায্যর আহবান জানিয়ে মন্ত্রী বলেন, যক্ষা রোগ নিরাময়ে সরকারের পাশাপাশি সহযোগী দাতাদের এগিয়ে আসতে হবে। কারণ, যক্ষা রোগের সাথে দেশের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নে সম্পৃক্ত। এ রোগে দাতাদের সহযোগিতা পেলে আমাদের দেশে উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনবে। এছাড়াও জনগণকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কতর্ৃপক্ষ ও মিডিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে হবে। প্রসঙ্গত, ১৫ বছরের বেশি বয়সী মোট ৫০ হাজার লোকের উপর এ জরিপ কাজ চালানো হয়েছে। আক্রান্তদের ৭৯% চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ৭৩% কভারেজের মধ্যে রয়েছে। বাংলাদেশে প্রতিমাসে ৭৯ জন করে যক্ষায় আক্রান্ত হচ্ছে। সনাক্ত রোগীদের মধ্যে ৯৬% চিকিৎসা পাচ্ছে। বাদবাকীরা সামান্য সুস্থ্য হয়ে হারিয়ে যাচ্ছে। এছাড়াও বংলাদেশে প্রতি ১০ মিনিটে ১ জন যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং প্রতি ২মিনিটে ১ জন আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।
শাকিল/ফোকাস বাংলা/১৫০০ঘ./শা খা বর্ণ

দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর
সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর
মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম
তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত
সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা
কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ
সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু
তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল
ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি
পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত