৬ মাসে ৩৭ হাজার ৬৭৭ কোটি টাকার রেমিটেন্স ঢাকা, ১২ জুলাই, ফোকাস বাংলা নিউজ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চলতি বছরের প্রথম ৬ মাসে প্রবাসের বাংলাদেশীরা ৩৭ হাজার ৬৭৭ কোটি ৭২ লাখ টাকার রেমিটেন্স পাঠিয়েছে। সোমবার সরকার দলীয় সংসদ সদস্য মো. কবিরম্নল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানিয়ে বলেন, বর্তমানে বিশ্বের শতাধিক দেশে ৭০ লাক বাংলাদেশি দৰ অদৰ কর্মী পাঠানো হয়েছে। এসব কর্মীরা ২০০৯ সালে ৭৩ হাজার ৯৮১ কোটি ৪৬ লাখ টাকা।
সরকার দলীয় সংসদ সদস্য মো. শাহ আলমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের জন্য বিদেশের বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং-এ একজন করে কল্যাণ কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে। যেসব দেশে অধিক সংখ্যক বাংলাদেশি রয়েছে সেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে স্থানীয়ভাবে যারা সেদেশের রীতি নীতি ও ভাষা বুঝে তাদের মধ্য থেকে কল্যাণ কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে। ইতিমধ্য্যে ওয়েজ আর্নার কল্যাণ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
সরকার দলীয় অপর সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, বিগত ২০০৯-২০১০ অর্থ বছরে বিশ্বের বিভিন্ন দেশে ৪ লাখ ২৭ হাজার ২০২ জন বাংলাদেশি কর্মী পাঠানো হয়েছে। মঙ্গা এলাকার ৪% কোটা সুবিধার ভিত্তিতে ২০০৮৭ সালে ১২ হাজার ৩৮ জন এবং ২০০৯ সালে ৫ হাজার ৮৯২ জন বাংলাদেশি কর্মী বিদেশে পাঠানো হয়েছে।
বিএনপি দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, ট্রাভেল এজেন্সি বিদেশে কর্মী নিয়োগের অধিকার সংরৰন করে না। এরপরও তারা মধ্যস্বত্বভোগী হিসেবে প্রতারণার মাধ্যমে ভিজিট ভিসায় বিদেশে কর্মী পাঠায়। তাদের প্রতারণা রোধ কল্পে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদৰেপ নিয়েছে। এর মধ্যে ৬টি পদৰেপ সম্পর্কে তিনি সংসদকে অবহিত করেন। এরমধ্যে রয়েছে স্মার্ট কার্ড প্রদান, প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে তথ্য প্রদা্ন, মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের ভিসা অনলাইনে যাচাই এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে কবিদেশগামী কর্মীদের অর্থ পে-অর্ডার/চালান ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে।
সংরৰিত মহিলা আসনে সরকার দলীয় সংসদ সদস্য নূর-ই হাসনা লিলি চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, বতর্দমানে বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে ২ হাজার ২৫৭ জন বাংলাদেশি কারাবন্দি রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি কারাবন্দি রয়েছে সৌদি আরবে ১ হাজার ৪৬ জন। এরপর ভারতে ১৮৯ জন, সিঙ্গাপুরে ১৮০ জন। সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহততুলস্নাহর এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে জানান, জাল ভিসায় বাংলাদেশিদের বিদেশে যাওয়ার হার বর্তমানে প্রায় শূণ্যের কোটায়।
জেডআর/ফোকাস বাংলা/১৮৪০ঘ.
|
|
|