সর্বশেষ সংবাদ: বরগুনার তিন নম্বর সতর্কতা সংকেত : সাগর উত্তাল, নিম্নাঞ্চল প্লাবিত || ৪০ হাজার কোটি টাকার কেনাকাটা || বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা || মাদকসেবীদের ছাড়িয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে পুলিশের গুলি || বৃহস্পতিবার দক্ষিণ চট্টগ্রামের ৩৭ গ্রামে ঈদ || গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ || মাদারীপুরের ৪০ হাজার মানুষ ঈদুল ফিতর পালন করবে বৃহস্পতিবার || কারওয়ান বাজারের ৯ জন ব্যবসায়ীকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা || ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ প্রস্তুত || নির্বিঘ্নে ঈদ উদযাপনে ডিএমপি'র ৪ দফা নিরাপত্তা পরামর্শ || ঈদে দেশবাসির নিরাপত্তায় তৎপর র্যাব || ঈদের দিন লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা || বিএনপি-জামায়াত দেশকে সন্ত্রাস ও দুনর্ীতির অভয়ারণ্যে পরিণত করেছে : প্রধানমন্ত্রী || দুর্ভোগ : তবুও স্বজনের কাছে ছুটছে মানুষ ||

আইলায় ক্ষতিগ্রস্তদের জন্য ৯৬ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার : প্রধানমন্ত্রী

সাতক্ষীরা, ২৩ জুলাই, ফারুক রহমান, ফোকাস বাংলা নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইলা দুর্গত কোনো মানুষকেই কষ্টে থাকতে দেয়া হবেনা। আইলা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যতদিনে ক্ষতিগ্রস্তদের নিজ নিজ ঘরে ফিরিয়ে দেওয়া না হবে ততদিন তাদের সব ধরণের সহযোগিতা করবে সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যামনগরের নকিপুর হাইস্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আইলা দুর্গতদের দেখতে সাতক্ষীরা ও খুলনা সফর করেছেন প্রধানমন্ত্রী। আইলায় বিধ্বস্ত হওয়ার ১৪ মাস পর সাতক্ষীরা ও খুলনার দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাতক্ষীরা ও খুলনায় নেয়া হয় কঠোর নিরাপত্তা। এর আগে সকাল ১০ টা ৩৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে শ্যামনগরে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় তিনি শ্যামনগরের আইলা দুর্গতদের মধ্যে ২০টি পরিবারের প্রত্যেকটিকে ২০ হাজার টাকার চেক এবং একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। এরপর বেলা সাড়ে ১১টায় একই স্থানে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার অবহেলিত ও ক্ষতিগ্রস্ত এই জনপদের মানুষের দুর্দশা লাঘবে সর্বাত্মক চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত এ জনপদের কোন মানুষের বর্ষা মৌসুমে যাতে কোন সমস্যা না হয় সেজন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। আইলার আঘাতে মারাক্তক ক্ষতি হওয়া এসব উপকূলীয় বাঁধ ও ক্লোজারগুলো টেকসই ও মজবুত করে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করা হবে। শেখ হাসিনা বলেন, সরকারি নীতিমালা ভঙ্গ করে বাঁধ কেটে চিংড়ি চাষ করা যাবে না। পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করতে হবে। অপরিকল্পিতভাবে বাঁধ কেটে চিংড়ি চাষ করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত সকল বাঁধ দ্রুততম সময়ের মধ্যে টেকসই ও মজবুত করে নির্মাণ করা হবে। সাথে সাথে উপকূলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় ও তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছ লাগিয়ে উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরি করা হবে। প্রলংকারী ঘূর্ণিঝড় আইলার আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে দ্রুত তাদের নিজ বসতভিটায় ফিরে যেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করতে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকল বাধা ডিঙ্গিয়ে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। শেখ হাসিনা শ্যামনগর মহসিন কলেজ সরকারিকরণ, ঢাকা থেকে সরাসরি মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন স্থাপন, আশাশুনি ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করণ, সাতক্ষীরায় মেডিকেল কলেজ স্থাপন, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ বন্দর হিসেবে গড়ে তুলতে সকল প্রকার ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। তিনি সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নকিপুর হাইস্কুল মাঠে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত একটানা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মতবিনিময় শেষে দুপুর ১২টায় খুলনার কয়রার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন। দুযের্াগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক, খাদ্য মন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি প্রকৌশলী মুজিবুর রহমান, এমপি এইচ এম গোলাম রেজা, এমপি এম এ জব্বারসহ স্থানীয় আওয়ামী লীগ মহাজোট নেতৃবৃন্দ। জনসভা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ মে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। এতে সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রাসহ উপকূলীয় এলাকায় প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ফারুক রহমান/জিনান/ফোকাস বাংলা/জেডআর১৬০০ঘ.

বরগুনার তিন নম্বর সতর্কতা সংকেত : সাগর উত্তাল, নিম্নাঞ্চল প্লাবিত
৪০ হাজার কোটি টাকার কেনাকাটা
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
মাদকসেবীদের ছাড়িয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে পুলিশের গুলি
বৃহস্পতিবার দক্ষিণ চট্টগ্রামের ৩৭ গ্রামে ঈদ
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
মাদারীপুরের ৪০ হাজার মানুষ ঈদুল ফিতর পালন করবে বৃহস্পতিবার
কারওয়ান বাজারের ৯ জন ব্যবসায়ীকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ প্রস্তুত
নির্বিঘ্নে ঈদ উদযাপনে ডিএমপি'র ৪ দফা নিরাপত্তা পরামর্শ
ঈদে দেশবাসির নিরাপত্তায় তৎপর র্যাব
ঈদের দিন লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা
বিএনপি-জামায়াত দেশকে সন্ত্রাস ও দুনর্ীতির অভয়ারণ্যে পরিণত করেছে : প্রধানমন্ত্রী
দুর্ভোগ : তবুও স্বজনের কাছে ছুটছে মানুষ