সর্বশেষ সংবাদ: বরগুনার তিন নম্বর সতর্কতা সংকেত : সাগর উত্তাল, নিম্নাঞ্চল প্লাবিত || ৪০ হাজার কোটি টাকার কেনাকাটা || বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা || মাদকসেবীদের ছাড়িয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে পুলিশের গুলি || বৃহস্পতিবার দক্ষিণ চট্টগ্রামের ৩৭ গ্রামে ঈদ || গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ || মাদারীপুরের ৪০ হাজার মানুষ ঈদুল ফিতর পালন করবে বৃহস্পতিবার || কারওয়ান বাজারের ৯ জন ব্যবসায়ীকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা || ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ প্রস্তুত || নির্বিঘ্নে ঈদ উদযাপনে ডিএমপি'র ৪ দফা নিরাপত্তা পরামর্শ || ঈদে দেশবাসির নিরাপত্তায় তৎপর র্যাব || ঈদের দিন লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা || বিএনপি-জামায়াত দেশকে সন্ত্রাস ও দুনর্ীতির অভয়ারণ্যে পরিণত করেছে : প্রধানমন্ত্রী || দুর্ভোগ : তবুও স্বজনের কাছে ছুটছে মানুষ ||

সহকর্মীকে হত্যার খবরে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ভাংচুর

ঢাকা, ২৩ জুলাই, ফোকাস বাংলা নিউজ : গার্মেন্টস কারখানার ছাদ থেকে ফেলে দিয়ে এক নারী শ্রমিককে হত্যার খবরে মিরপুরে রাস্তা অবরোধ করে ভাংচুর করেছে পোশাক শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পাঁচটি গাড়ি ভাংচুর করে। প্রত্যক্ষদর্শী চায়ের দোকানি শহীদ ও জরিনা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মিরপুর ১ নম্বরে ভারটেক্স গার্মেন্টস লিমিটেডের ফ্লোর ইন চার্জ ঝরনা, পিএম মিঠু ও অজ্ঞাতনামা একজন পোষাক শ্রমিক বিউটিকে গামেন্র্টসের নয় তলার ছাদ থেকে ফেলে দেয়। পুলিশ জানায়, ভারটেক্স গার্মেন্টসের শ্রমিক বিউটির (১৯) মৃতু্যর সংবাদে জুমার নামাজের পর অন্যান্য শ্রমিকরা রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করে বিক্ষোভ করতে থাকে। পুলিশ শ্রমিকদের বাধা দিলে দু'পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়। এতে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়। বিকেল ৩টায় স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে কথা বললে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় নিহত গার্মেন্টস শ্রমিক বিউটির বাবা মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে। গার্মেন্টস সূত্রে জানা যায়, বিউটি কারখানার ৫ম তলার এ লেভেলে কাজ করতো। দুইদিন ছুটিতে থাকার পর সে কাজে এলে ফ্লোর ইন চার্জ ঝরনা তাকে কাজ না দিয়ে 'বি লেভেলে নিয়ে যায়। সেখানেও সে কাজ পায় না। এক পর্যায়ে বিউটির সাথে ঝরনার কথা কাটাকাটি হয়। এর কিছু সময় পর রাস্তায় বিউটির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পুলিশ আরো জানায়, ছাদ থেকে পড়ে বিউটির শরীর দুমড়ে-মুচড়ে গেলেও কোন রক্ত বের হয়নি। এতে ধারণা করা হচ্ছে তাকে ইলেকট্রিক শক দেয়ার পরে ছাদ থেকে ফেলা হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, শ্রমিকরা রাস্তা আটকে গাড়ি ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপরে হামলা চালায়। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিরপুর পল্লবী জোনের সহকারী কমিশনার সিরাজ আমিন জানান, বিউটির মৃতু্যর ব্যাপারটি তদন্ত চলছে। এদিকে অভিযুক্ত ঝরনাকে পুলিশ গ্রেফতার করেছে। গার্মেন্টসের মালিক ওসমান গনী তালুকদার জানান, বিউটি ৯ তলা থেকে পড়ে মারা গেছে। উল্লেখ্য, ৬ মাস পূর্বে ভারটেক্স গার্মেন্টস লিমিটেডে ইলেকট্রিক শক দিয়ে দুই শ্রমিককে মেরে ফেলার অভিযোগ ওঠে। এরও ১ বছর পূর্বে এক শ্রমিককে পিটিয়ে মেরে ফেলে গামেন্র্টস কতর্ৃপক্ষ।
জিনান/ফোকাস বাংলা/১৭০৩ঘ./জেডআর

বরগুনার তিন নম্বর সতর্কতা সংকেত : সাগর উত্তাল, নিম্নাঞ্চল প্লাবিত
৪০ হাজার কোটি টাকার কেনাকাটা
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
মাদকসেবীদের ছাড়িয়ে নিতে র্যাবকে লক্ষ্য করে পুলিশের গুলি
বৃহস্পতিবার দক্ষিণ চট্টগ্রামের ৩৭ গ্রামে ঈদ
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
মাদারীপুরের ৪০ হাজার মানুষ ঈদুল ফিতর পালন করবে বৃহস্পতিবার
কারওয়ান বাজারের ৯ জন ব্যবসায়ীকে ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ প্রস্তুত
নির্বিঘ্নে ঈদ উদযাপনে ডিএমপি'র ৪ দফা নিরাপত্তা পরামর্শ
ঈদে দেশবাসির নিরাপত্তায় তৎপর র্যাব
ঈদের দিন লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা
বিএনপি-জামায়াত দেশকে সন্ত্রাস ও দুনর্ীতির অভয়ারণ্যে পরিণত করেছে : প্রধানমন্ত্রী
দুর্ভোগ : তবুও স্বজনের কাছে ছুটছে মানুষ