সর্বশেষ সংবাদ: দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী || এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি || প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর || সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর || মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম || তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত || সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা || নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী || নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা || কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ || সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু || তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল || ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি || পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ || দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত ||

ম্যারাডোনার আচরণে অখুশি আর্জেন্টিনা!

ঢাকা, ২৬ জুলাই, ফোকাস বাংলা নিউজ ডেস্ক: ইতিমধ্যে ব্রাজিল তাদের কোচ নিয়োগ দিয়ে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আর্জেন্টিনা তাদের কোচের ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। প্রতিবেশী দেশ ব্রাজিল যখন তাদের নতুন কোচ ঠিক করে ফেলেছে, তখন ম্যারাডোনা কোচ থাকবেন কি থাকবেন না এই উত্তরের অপেক্ষায় দিন গুণতে হচ্ছে আর্জেন্টিনাকে। শুধু মাত্র ম্যারাডোনার সম্মতির জন্য তার দিকে তাকিয়ে আছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। কিন্তু ম্যারাডোনা সমপ্রতি কাজকর্ম দেখে মনে হচ্ছে এসব নিয়ে তিনি এই মুহূর্তে মোটেও ভাবছেন না। তা না হলে তার কাছে ভেনিজুয়েলা সফর করাটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল! ম্যরাডোনা বর্তমানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে দেখা করতে সে দেশ সফর করছে। শোনা যাচ্ছে, এরপর তিনি কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গেও দেখা করতে যাবেন। তবে এখনও তার ভেনিজুয়েলা সফরই শেষ হয়নি। কিউবার সরকারনিয়ন্ত্রিত মিডিয়া কিউবাডিবেট এমন তথ্যই দিয়েছে। যেখানে ম্যারাডোনার বরাত দিয়ে বলা হয়েছে, ফিদেলকে বলো আমি তাঁকে প্রচন্ড ভালবাসি। তাঁকে দেখতে অচিরেই কিউবা আসছি আমি। আগামী ৩০ দিনের মধ্যেই ম্যারাডোনা কিউবায় হাজির হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। এদিকে, হুগো শ্যাভেজের আতিথিয়তায় ভেনিজুয়েলায় ম্যারাডোনার দিনগুলো বেশ ভালই কাটছে। ম্যারাডোনার এমন উদাসিন আচরণকে মানতে পারছে না আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যারাডোনার সঙ্গে বার বার চেষ্টা করেও তার সাক্ষাৎ পাচ্ছে না। এ নিয়ে ম্যারডোনার উপর তারা প্রচন্ড বিরক্ত। মেসিদের নিয়ে তাই ম্যারাডোনা বর্তমান কোন চিন্তা ভাবনা করছে কিনা এমন প্রশ্ন তাই উঁকি ঝুঁকি মারতে শুরু করেছে আর্জেন্টাইন ভক্তদের মনে।
জুয়েল/ ফোকাস বাংলা/১৬১০ঘ/শা খা বর্ণ

দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর
সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর
মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম
তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত
সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা
কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ
সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু
তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল
ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি
পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত