সর্বশেষ সংবাদ: দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী || এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি || প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর || সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর || মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম || তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত || সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা || নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী || নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা || কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ || সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু || তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল || ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি || পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ || দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত ||

মুক্তির প্রথম দুই সপ্তাহেই মাত করলো ইনসেপশন

ঢাকা, ২৬ জুলাই, ফোকাস বাংলা নিউজ ডেস্ক : টানা দুই সপ্তাহের মত হলিউড বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে লিওনার্ডো ডিক্যাপ্রিওর নতুন ছবি ইনসেপশন। মুক্তি পাওয়ার পর মাত্র দুই সপ্তাহেই ছবিটি আয় করেছে ১৪৩ মিলিয়ন ডলার। তার ঠিক পেছনেই রয়েছে এই সপ্তাহেই মুক্তি পাওয়া অ্যাঞ্জেলিনা জোলির নতুন শ্বাসরুদ্ধকর থ্রিলার সল্ট। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছে সাড়ে ৩৬ মিলিয়ন ডলার। অন্যদিকে ডিক্যাপ্রিওর ইনসেপশন করে সাড়ে ৪৩ মিলিয়ন ডলার। দ্য ডার্ক নাইট ছবির পরিচালক ক্রিস্টোফার নোলানের পরিচালিত ইনসেপশন এ ডিক্যাপ্রিও অভিনয় করেছেন এক চোরের ভূমিকায় যে আরেকজনের চিন্তা ও স্বপ্নকে চুরি করতে সক্ষম। সায়েন্স ফিকশন ধাঁচের এই ছবিটিতে এবারও দুর্দান্ত অভিনয় করে মাত করেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও। অন্যদিকে হলিউডের সত্যিকার অ্যাকশন অভিনেত্রী যদি কেউ থেকে থাকেন, তো তিনি অ্যাঞ্জেলিনা জোলি। টুম্ব রাইডারের লারা ক্রফট খ্যাত জোলি তাঁর নতুন সল্ট মুভিতেও দুর্দান্ত অ্যাকশন দেখিয়েছেন। সেখানে সিআইএ এজেন্ট এভেলিন সল্টের ভূমিকায় অভিনয় করেন জোলি। কিন্তু জোলিকে রাশিয়ার গুপ্তচর হিসেবে অভিযুক্ত করা হয়। এরপর থেকেই শুরু হয় তাঁর অ্যাকশন যা দর্শকদের চুম্বকের মত টেনে রাখে গোটা মুভিতে। এদিকে যুক্তরাষ্ট্র ছাড়িয়ে সল্ট ছবি মুক্তি পাচ্ছে রাশিয়াতেও। তাই সেখানে গিয়ে হাজির হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। রোববার সল্ট এর প্রিমিয়ার উপলক্ষে ছবি নিয়ে কথা বলেন জোলি। তিনি বলেন, রাশিয়াতেও হয়তো অনেক খারাপ লোক আছে। কিন্তু ছবিটি মনোযোগ দিয়ে দেখলে মনে হবে তারাই হচ্ছে বিগ হিরো। আমি মনে করি এটি রাশিয়ার জন্য ইতিবাচক। কিন্তু হলিউডের ছবি সল্ট মুক্তি পাবার কয়েকদিন আগেই বাস্তবের সল্ট দেখা গেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার গুপ্তচর বিনিময় হয়ে গেছে এইতো এই মাসের শুরুতেই।
মুকুল/ফোকাস বাংলা/শা খা বর্ণ

দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর
সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর
মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম
তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত
সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা
কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ
সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু
তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল
ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি
পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত