ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত  ঢাকা, ২৬ জুলাই, ফোকাস বাংলা নিউজ ডেস্ক : আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটি বহুস্তরবিশিষ্ট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে এ পরীক্ষা চালালো।
উড়িষ্যা উপকূলের হুইলার দ্বীপে অবস্থিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে চালানো এ পরীক্ষা সম্পূর্ণ সফল হয়েছে বলে ভারতের প্রতিরক্ষা বিভাগের শীর্ষ পর্যায়ের এক বিজ্ঞানী জানান। এ পরীক্ষার অংশ হিসেবে প্রথমে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য \'পৃথি্ব\' ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এরপর প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে \'এএডি\' নামের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাডার থেকে পাওয়া সংকেতের ভিত্তিতে পৃথি্বকে অনুসরণ করে এএডি-ও সমুদ্রের ওপর মধ্য আকাশের নির্দিষ্ট উচ্চতায় আঘাত হেনে তাকে ধ্বংস করে। প্রাথমিকভাবে এ পরীক্ষাকে সফল বলা হয়েছে। তবে, ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র কতোটা কার্যকর ছিল তা কেবল সব তথ্য যাচাই করে বলা যাবে বলে ভারতের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে।
মুকুল/ফোকাস বাংলা/শা খা বর্ণ
|
|
|