চ্যালেঞ্জ নেয়াই ব্রাজিলের নতুন কোচের অভ্যাস  ঢাকা, ২৬ জুলাই, ফোকাস বাংলা নিউজ ডেস্ক: দলের দায়িত্ব পাওয়ার পরই নিজের স্বপ্নের কথা জানিয়ে দিলেন ব্রাজিলের নতুন কোচ মানো মেনেসেজ। বললেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল ব্রাজিল দলের কোচ হওয়া। সেই স্বপ্ন আজ পূরণ হওয়ায় আমি আনন্দিত। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাব। আমি জানি এই দায়িত্বের গুরুত্ব কতটুকু। আমি আগেই বলেছি, চ্যালেঞ্জ নিতে আমি সবসময়ই ভালোবাসি।
পাঁচবারের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়ে তিনি বললেন, নিত্যনতুন চ্যালেঞ্জ নেয়াই আমার অভ্যাস।
কার্লোস ডুঙ্গার উত্তরসূরি হিসেবে শনিবার রাতে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন ঘোষণা করে ৪৮ বছর বয়সী মেনেজেসের নাম। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ডুঙ্গার ব্রাজিল কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় নেয়। তখন থেকেই নতুন কোচের সন্ধানে ছিল ব্রাজিলের ফুটবল কনফেডারেশন।
দায়িত্ব নিয়ে সাও পাওলোতে সাংবাদিকদের মেনেজেস বলেন, ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়ে আমি সম্মানিত এবং গর্ব বোধ করছি। এখন ব্রাজিলের ফুটবল ভক্তদের প্রত্যাশা মেটাতে চাই। এমন কঠিন দায়িত্ব কেন নিলেন_ এই প্রশ্নের জবাবে মেনেজেস বলেন, ব্রাজিলের কোচের দায়িত্ব নেয়া সবসময়ই চ্যালেঞ্জের। এসব কথা ভেবেই প্রস্তাবটা আমি নিয়েছি।
ব্রাজিলের দায়িত্ব পাওয়ার আগে মেনেসেজ কোরিন্থিয়াসের কোচ ছিলেন। এই কোরিন্থিয়াসের হয়ে খেলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রোনালদো এবং রর্বাতো কালের্াস। রোববার তারা তাদের কোচকে বিদায় জানিয়ে বলেন, আমরা মেনেসেজের শুভ কামনা করি। যদিও তাকে বিদায় দিতে আমাদের খারাপ লাগছে।
জুয়েল/ ফোকাস বাংলা/১৪৩০ঘ/শা খা বর্ণ
|
|
|