সর্বশেষ সংবাদ: দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী || এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি || প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর || সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর || মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম || তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত || সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা || নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী || নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা || কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ || সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু || তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল || ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি || পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ || দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত ||

নিজের উপর আবারো হামলার আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৭ জুলাই, ফোকাস বাংলা নিউজ : নিজের জীবনের ওপর আবারো হামলার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, যখনই বিএনপি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখনই দলটির নেতারা বিভিন্ন বক্তৃতা-বিবৃতিতে, হুমকি-ধামকি দেয়া শুরু করেন। এ সময় প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক লীগ নেতাদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনই সবচেয়ে জরুরি। এজন্য একনিষ্ঠভাবে ও সততার সঙ্গে মানুষের জন্য কাজ করে যেতে নেতাদের নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে হাইকোর্টের রায় বাস্তবায়ন এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে তাঁকে মৃতু্যর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী 'বাবার পরিনতি হবে' বিএনপি'র এক নেতার এই বক্তব্যের জবাবে বলেন, 'আমি ভয় পাইনা, হায়াত মউত আল্লার হাতে। আল্লাহ যতদিন আমার হায়াত দিয়েছেন ততদিন কেউ আমার কিছু করতে পারবে না।' তিনি বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল, ২১ আগস্টের গ্রেনেড হামলার আগেও এ ধরনের বক্তব্য দেয়া হয়েছিল। শেখ হাসিনা বলেন, 'আমি বিশ্বাস করি আমাকে দিয়ে কিছু দায়িত্ব পালন করাতে চান বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।' তিনি বলেন, কোন বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণের জন্যে কে কি কাজ করেছেন '৭১-এ কার কি ভূমিকা ছিল জনগণ তা জানে। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মোল্লাহ মোহাম্মদ কাওসার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বেচ্ছাসেবক লীগের ব্যাচ পরিয়ে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক বাহিনী এবং পরবতর্ীতে স্বেচ্ছাসেবক লীগের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, কল্যাণমূলক কাজ করে তাদেরকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের দুর্ভোগ বাড়ে, কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য স্বেচ্ছাসেবক লীগের নেতাকমর্ীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, অপকর্ম করে পার পাওয়ার আশায় সব সময় সরকারে কিছু সুবিধাবাদী লোক ঢুকে পড়ে। তিনি বলেন, কেউ কোন অন্যায় করলে তাকে ছাড় দেয়া হবে না, তা সে যে দলেরই হোক। প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঘুষ, দুনর্ীতি, সন্ত্রাস, লুটপাটের কথা উল্লেখ করে বলেন, এ জন্যই নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত দুনর্ীতির মাধ্যমে প্রচুর অর্থ কামাই করেছিল, তারা ভেবে ছিল অবৈধ পথে অর্জিত অর্থ দিয়েই নির্বাচনে পার পেয়ে যাবে। সব সময় অর্থ দিয়েই সব কাজ হয় না। জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেই ক্ষমতায় টিকে থাকতে হয়। শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোটের কারচুপির নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষে সকল নিয়মনীতি ভঙ্গ করে দলীয় ব্যক্তিকে প্রধান বিচারপতি করার জন্যে বিচারপতিদের চাকরির বয়স বৃদ্ধি এবং সংবিধান ভঙ্গ করে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করাসহ জনগণের ওপর অত্যাচারের কথা তুলে ধরে বলেন, জনগণ তাদের ওই অপপ্রয়াস সফল হতে দেয়নি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট ১ কোটি ২৩ লাখ ভূয়া ভোটার অন্তর্ভূক্ত করে নির্বাচনে জয়লাভ করতে চেয়েছিল। আর এসব কারণেই ওয়ান ইলেভেনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এজন্যে বিএনপি-জামায়াত জোটই দায়ী। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় ১ কোটি ২৩ লাখ ভূয়া ভোটারকে তালিকা থেকে বাদ দিয়ে ছবিসহ স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কারণেই দেশে একটি অবাধ নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়েছিল। আর সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ ও মহাজোটের পক্ষে রায় দেয়। তিনি বলেন, 'জনগণ আমাদের ওপর আস্থা রেখে ও বিশ্বাস করে যে রায় দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।' শেখ হাসিনা সংবিধান লংঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধে হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন। এত্দপর নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা এবং অবৈধ ক্ষমতা বৈধ করার জন্যে দল গঠন করে নির্বাচনের নামে জিয়াউর রহমানের প্রহসনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, যে দলের জন্ম অবৈধ পথে তাদের দ্বারা জনগণের কল্যাণে কোন কাজ হতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে কেবলমাত্র তারাই শান্তিপূর্ণভাবে এবং সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। কিন্তু জনগণের আন্দোলনের মুখে বিএনপি নেত্রীকে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল। শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পাঁচ বছর বাংলাদেশের জন্য স্বর্ণযুগ ছিল উল্লেখ করে বলেন, ২০০১ সালে গ্যাস বিক্রিসহ বিভিন্ন বিষয়ে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসে বিএনপি দুনর্ীতি, লুটপাট ছাড়া জনগণের জন্যে কিছুই করতে পারেনি। তিনি বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অবাধ, নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচনে মহাজোট বিপুল বিজয় লাভ করে। বর্তমানে জাতীয় সংসদের ৩৪৫টি আসনের মধ্যে মহাজোটের রয়েছে ৩০৫টি আসন। আর আওয়ামী লীগের একার আসন সংখ্যা ২৭১টি। তিনি বলেন, জনগণ আমাদের ওপর যে আস্থা-বিশ্বাস রেখেছে আমাদের কোন কাজ সেই আস্থায় যাতে চিড় না ধরায় সেদিকে নজর রাখতে হবে। শেখ হাসিনা সংগঠনকে শক্তিশালী করার জন্যে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কমর্ীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, সংগঠন শক্তিশালী হলে অনেক কাজ সহজ হয়। তিনি বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, অর্থকড়ি নয়, জনগণের ভালবাসা অর্জনের মধ্যেই একজন রাজনীতিকের সফলতা নিহীত। তিনি জনগণের অর্থনৈতিক মুক্তির উদ্দেশে বঙ্গবন্ধুর নেয়া কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, 'আর মাত্র তিন বছর বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ সারাবিশ্বের কাছে উন্নয়নের মডেল হিসেবে চিহ্নিত হতো।' প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার আহ্বান জানান।
জাহিদ/ফোকাস বাংলা/১৮১৫ঘ/শা খা বর্ণ

দেশে সব হত্যাকান্ডের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে : মতিয়া চৌধুরী
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের সিদ্ধানত্দ বাতিলের দাবি
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে না পারার শংকা বহু রাজধানীবাসীর
সংবাদপত্রের ছুটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর
মানবতাবিরোধী অপরাধ তদন্তে শিগগির চট্টগ্রাম রাজশাহী পাবনা শেরপুর যাচ্ছে তদন্ত টিম
তিলপাপাড়া তাঁতবস্ত্র মেলায় ক্রেতাদের আনাগোনা কম : ব্যবসায়ীদের মাথায় হাত
সাংসদ শাওনকে বিচারের আওতায় আনা হবে : সাহারা
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প : ক্রাইস্টচার্চ শহরে জরুরি অবস্থা
কাওরান বাজারে ব্যবসায়ী-ভ্রাম্যমান আদালত সংর্ঘষ
সার্ক গণতন্ত্র সনদ চুড়ান্ত করতে ঢাকায় বৈঠক শুরু
তারেক জিয়া কোন সাধারণ ব্যক্তি নন : ফখরুল
ন্যাশনাল সার্ভিসে দলীয়করণ ও স্বজনপ্রীতি
পিলখানায় ৬৬৭ বিডিআরের জওয়ানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
দৈনিক সাড়ে ৪ হাজার মরা মুরগি খাচ্ছে নগরবাসী : পুলিশ ও ডিসিসি'র কর্মচারীরা জড়িত